Sylhet Today 24 PRINT

১০ টাকায় টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিজে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখিয়েছেন।

শনিবার (১৫ জুলাই) সকালে তিনি হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা নেন।

এর আগেও কয়েকবার নিজে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা।

এছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেবার হাসপাতালে নিজে কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করেন এবং চেকআপের ফি দেন। পরে সেই টিকিটে তিনি চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।

মায়ের নামে প্রতিষ্ঠিত হাসপাতালটির চিকিৎসাসেবায় সন্তুষ্টি প্রকাশ করে সেদিন শেখ হাসিনা বলেছিলেন, আমি যদি কখনো অসুস্থ হয়ে পড়ি, তাহলে আপনারা আমাকে বিদেশে নেবেন না। এয়ার অ্যাম্বুল্যান্সে উঠাবেন না। আমি দেশের মাটিতেই চিকিৎসা নেব। এই হাসপাতালে চিকিৎসা নেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.