Sylhet Today 24 PRINT

আরও ৪ জেলায় নতুন ডিসি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২৩

দেশের আরও ৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে শনিবার (১৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এরআগে গত ৬ জুলাই ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনে সরকার। এর তিনদিনের মধ্যে সর্বশেষ রোববার (৯ জুলাই) আরও ১০ জেলার ডিসি পদে রদবদল আনা হয়। একদিন পর গত ১০ জুলাই আরও ৮ জেলায় রদবদল আনা হয়। পাঁচদিনের মাথায় আবার শনিবার নতুন করে আবার পরিবর্তন এলো। এ নিয়ে ৩২ জেলার ডিসি পদে পরিবর্তন এলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. গোলাম মওলাকে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুলকে গাইবান্ধার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ভোলার ডিসি মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর শরীয়তপুরের ডিসি আরিফুজ্জামানকে ভোলার ডিসি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.