সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০২৩
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়ার তথ্য জানিয়েছেন। তবে দুজনের নামপরিচয় জানা যায়নি।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। বর্তমানে হিরো আলম রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।