Sylhet Today 24 PRINT

লাঠিসোটা নিয়ে বিএনপির পদযাত্রায় অংশ নেওয়াদের খুঁজছে পুলিশ

বললেন ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘বিএনপির দুদিনের পদযাত্রায় যারা লাঠিসোটা নিয়ে অংশ নিচ্ছেন, তাদের শনাক্ত করছে পুলিশ। আমরা তাদের ভিডিও ফুটেজও সংগ্রহ করেছি।’

বুধবার রাতে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যেসব শর্তে পদযাত্রার অনুমতি দেওয়া হয়েছে, তা ভঙ্গ করেছে তারা। মঙ্গলবার ও বুধবার রাজধানীতে বিএনপির পদযাত্রায় অনেক নেতাকর্মীর হাতে লাঠিসোটা দেখা গেছে।’

ঢাকা মহানগর পুলিশের একাধিক ডিসি এবং ওসির সঙ্গে কথা বলে জানা গেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পদযাত্রার ভিডিও ফুটেজ এবং ছবি সংগ্রহের কাজ তারা শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.