Sylhet Today 24 PRINT

ইজতেমা ফেরত মুসল্লিদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ফ্রি কোস্টার

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৬

বিশ্ব ইজতেমার ময়দান টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের যাতায়াতের জন্য র‌্যাবের ১০টি কোস্টার ফ্রি সেবা দিচ্ছে। এছাড়াও পুলিশের ২টি মাইক্রোবাস রয়েছে এ সেবায়।

এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ বলেন, ইজতেমা উপলক্ষে র‌্যাবের পক্ষ থেকে এটি একটি বিশেষ সেবা।

তিনি আরো বলেন, রাজধানীর মহাখালী, গাবতলী এবং আশুলিয়ার দিয়াবাড়ি থেকে রোববার (১০ জানুয়ারি) সকাল থেকে মুসল্লিদের জন্য এ সেবা দেওয়া হচ্ছে। 

র‌্যাবের ১০টি কোস্টার দিয়ে এ সেবা দেওয়া হচ্ছে বলে জানান মেজর রুম্মন মাহমুদ।

এছাড়া ডিএমপি’র ২টি মাইক্রোবাস কুড়িল ফ্লাইওভার মোড় ও দিয়াবাড়ি থেকে ফ্রি সেবা দিচ্ছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.