Sylhet Today 24 PRINT

স্বর্ণের দাম লাখ ছাড়িয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২৩

দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরি দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা।

বৃহস্পতিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.