Sylhet Today 24 PRINT

মসজিদ ও প্যাগোডায় চুরি

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৬

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় একটি বৌদ্ধ মন্দির (প্যাগোডা) থেকে ৮টি বৌদ্ধমূর্তি চুরির ঘটনা ঘটেছে।

একই এলাকার দুইটি মসজিদের দানবাক্স থেকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার দিনগত গভীর রাতে বিজিবি ক্যাম্প এলাকার ধর্মকোর বৌদ্ধ বিহার, পেঁতা সওদাগর পাড়া জামে মসজিদ ও সিকদার পাড়া জামে মসজিদে এসব চুরির ঘটনা ঘটে।

কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু গণমাধ্যমকে জানান, গভীর রাতের দিকে মন্দিরের ভেতর ঢুকে ৮টি ছোট বৌদ্ধ মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

তিনি আরো জানান, একই এলাকার দুইটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরিরও ঘটনা ঘটেছে। তবে তিনি নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে পারেননি।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, মন্দির ও মসজিদে চুরির ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.