Sylhet Today 24 PRINT

যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৩

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ১৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

জেলা জজ আদালতের কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রায় ঘোষণার সময় ২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.