Sylhet Today 24 PRINT

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হচ্ছে না।

রোববার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, 'এটা আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। ৯০ দিন সময়, ওর সঙ্গে মিলিয়ে বলেছিলাম সেপ্টেম্বরে তফসিল। তারপরে দেখেছি, অক্টোবরের আগে এটা সম্ভব না।'

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, 'ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে না। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে; ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে—ওই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.