Sylhet Today 24 PRINT

তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম ও সম্পাদক পারভেজ

তাহিরপুর প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর বাজার বনিক সমিতির নির্বাচন সভাপতি নির্বাচিত হয়েছে সেলিম আখুঞ্জি ও সাধারণ সম্পাদক পারভেজ জামান।

সোমবার (৩১ জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটের সংখ্যা ৩৪৭।

বিকেল চার টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তিনি বিকেলে সাড়ে চারটায় সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।

এতে নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বীতা করেন। সেলিম আখুঞ্জি ঘোড়া মার্কায় ১৮০ভোট পেয়েছেন,এরশাদ মিয়া চেয়ার মার্কায় ভোট পেয়েছেন ১৫০টি ও হাতি মার্কায় বাচ্চু মিয়া ৫টি ভোট পেয়ছেন।

সাধারণ সম্পাদক পদে দু জন প্রতিদ্বন্দ্বীতা করে। পারভেজ জামান ফুটবল মার্কায় ২৭৩ ভোট পেয়েছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক মিয়া হরিণ মার্কায় ৬৫ ভোট পেয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ। এছাড়াও পুলিশ,রাজনৈতিক সামাজিক সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.