Sylhet Today 24 PRINT

রাজশাহীতে যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০২৩

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভুটভুটি-অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন, বাগমারার মাড়িয়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর (৪৫) ও আবুল হোসেন (৫৫)।

এতে আহতরা হলেন, মজিবর রহমান, তৈয়ব, আনসারুজ্জামান ও চঞ্চল।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.