Sylhet Today 24 PRINT

জাতীয় নির্বাচনে অপপ্রচার ঠেকাতে ইসিকে সাহায্য করবে ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২৩

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে সকল ধরণের অপপ্রচার বন্ধে তৎপর থাকবে ফেসবুক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার সাথে বৈঠকের পর এসব কথা জানান তিনি।

অশোক কুমার দেবনাথে জানান, বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা, ঘৃণ্য অপপ্রচার হয়ে থাকে।

সে অপপ্রচার কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়েই এ বৈঠকটি হয়েছে। আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে এই অপপ্রচার রোধে মেটা সব ধরণের সহায়তা দিতে চায় বলেও জানান তিনি।

মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.