Sylhet Today 24 PRINT

শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৩

বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার ভাই পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্ভোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন।

শনিবার (৫ আগস্ট) গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.