Sylhet Today 24 PRINT

নারী ফুটবল দল ও ৪ বিশিষ্ট নারী পেলেন বঙ্গমাতা পদক

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২৩

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবং বিশিষ্ট ৪ নারী পেয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক তুলে দেন।

এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা উপস্থিত ছিলেন।

বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে প্রতি বছর আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ পাঁচজনকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ জাতীয় পদক দেওয়া হয়।

এ বছর রাজনীতিতে একজন; শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে দুইজন এবং গবেষণায় একজনসহ মোট চারজন বিশিষ্ট নারী এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এ পদক দেওয়া হয়েছে।

রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.