Sylhet Today 24 PRINT

কারিগরি ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেলের চলাচল শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২৩

কারিগরি ত্রুটির কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেল। বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলে, কারিগরি ত্রুটির কারণে দুই ঘণ্টার মতো বন্ধ রাখা হয়েছিল। এখন আবার চালু হয়েছে। কেন এ রকম হয়েছিল, সেটা নিয়ে আমরা কাজ করছি।

এ সময় মেট্রোরেলের সবগুলো স্টেশনের বাইরে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে রেল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা দেয় এবং বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানানো হয়।

এর আগেও সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট দেরি হয়। সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও সেদিন তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.