Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে ফের হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২৩

চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেল ও বিএনপি চেয়ারপার্সন প্রেস উইং শায়রুল কবির খান বলেন ‘মেডিক্যাল বোর্ড পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়াকে ভর্তির জন্য।’

বুধবার নিজ বাসা থেকে ৬টা ২৫ মিনিটে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন তিনি।

সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতারা ও অঙ্গ সংগঠন নেতারা উপস্থিত ছিলেন।

গত ১২ জুন রাত ১টা ৪০ মিনিটেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.