Sylhet Today 24 PRINT

বিএনপির ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২৩

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। ১৯ আগস্ট শনিবার সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।’

এছাড়াও যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করা হবে বলে জানান রিজভী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.