Sylhet Today 24 PRINT

তাহিরপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তাহিরপুর প্রতিনিধি  |  ২১ আগস্ট, ২০২৩

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডিতদের বিচারের রায় কার্যকর করার দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর পশ্চিম বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক জিল্লুর রহমান,উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন সরকার প্রধান খালেদা জিয়া ও হাওয়া ভবন থেকে তারেক জিয়ার আশ্রয়ে এবং তাদের নির্দেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে এদেশের স্বাধীন সার্বভৌম অবস্থানকে বিনষ্ট এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল তারা। ভাগ্যক্রমে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। ওইদিন তিনি বেঁচে যাওয়াতে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধুর আজন্মলালিত ‘সোনার বাংলার আধুনিক রুপ ‘ডিজিটাল বাংলাদেশ’ দৃশ্যমান হয়েছে। সারাবিশ্বে এদেশের উন্নয়ন শুধু প্রশংসিতই নয়, অনুসরণীয় হয়ে ওঠেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.