Sylhet Today 24 PRINT

নগরের ড্রেনে লুকিয়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০২৩

ফাইল ছবি

সিলেট মহানগরের লামাবাজারের শরষপুর এলাকায় ড্রেনের ভিতর লুকিয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছে সিলেট ফায়ার সার্ভিস। রোববার (২৭ আগস্ট) দুপুরে ড্রেনের উপরের স্ল্যাব ভেঙে ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শরষপুর এলাকায় ড্রেনের ভিতরে ঐ ব্যক্তি অবস্থান টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ঐ ব্যক্তিকে উদ্ধার করে।

তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে লামাবাজারের শরষপুর এলাকার একটি ড্রেনের ভিতর এক ব্যক্তির অবস্থান টের পান তারা। তবে সেই ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘন্টা খানেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.