Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির অধ্যাপক মুশতাকের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ এর মায়ের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২৮ আগস্ট) সকালে এক শোক বার্তায় সুফিয়া আক্তার খানম (৯৪) আত্মার মাগফেরাত কামরা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপাচার্য।

জানা যায়, বোরবার (২৭ আগস্ট) রাত ১১টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়া জনিত কারণে মৃত্যুবরণ করেন মরহুমা সুফিয়া আক্তার খানম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.