নিউজ ডেস্ক | ১২ জানুয়ারী, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রের নিহতের ঘটনায় আগামীকাল বুধবার সারাদেধে হরতাল ডেকেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) জ্যেষ্ঠ শিক্ষকদের পক্ষে মাওলানা মোবারক উল্লাহ এ হরতালের ঘোষণা দেন।
মাওলানা মোবারক উল্লাহ সাংবাদিকদের জানান, মাদ্রাসাছাত্র নিহত ও মাদ্রাসায় হামলার প্রতিবাদ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন বোস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকূল চন্দ্র বিশ্বাসের অপসারণ ও নিহত মাদ্রাসা ছাত্রের নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা তৌহিদী জনতার ব্যানারে হরতাল পালিত হবে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র ও ব্যবসায়ী-ছাত্রলীগের মধ্যে গত সোমবার রাতের চার ঘণ্টাব্যাপী ত্রিমুখী সংঘষের্র ঘটনায় ওই মাদ্রাসা ছাত্র নিহত হয়। এই ঘটনায় শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিহত হাফেজ মাসুদুর রহমান (১৯) ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিছিয়া মাদ্রাসার ছাত্র ৮ম শ্রেণির ছাত্র।