Sylhet Today 24 PRINT

সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট |  ১২ জানুয়ারী, ২০১৬

সরকারের দুই বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণে জাতীয় রাজনীতি, পৌর নির্বাচন, সহিংস রাজনীতি ও জড়িতদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রগতি, পদ্মাসেতু, অর্থনীতি, মানুষের আর্থ-সামাজিক অবস্থা, আইনের শাসন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.