Sylhet Today 24 PRINT

রেলপথ অবরোধে করে রেখেছে অস্থায়ী শ্রমিকরা, ট্রেন চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২৩

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। এরপরই রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এতে মালিবাগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল কমিউটার ট্রেন আটকে আছে।

জানা গেছে, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণে দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান না পেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.