Sylhet Today 24 PRINT

ডেঙ্গু আক্রান্ত পরিবেশমন্ত্রী হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২৩

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

বুধবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রীর ব্যক্তিগত কর্মী রাজীব দেব নাথ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ আগস্ট তার ডেঙ্গু শনাক্ত হয়।

পরিবেশমন্ত্রী বিএসএমএমইউয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন।

ডা. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেছেন, কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে সোডিয়ামের পরিমাণ কম পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি ভালো আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.