Sylhet Today 24 PRINT

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত, দেয়া হবে উৎসাহ ভাতা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৩

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের ভাতা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ কথা জানান।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে প্রতিমন্ত্রী জাকির হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

ফরিদ আহাম্মদ বলেন, গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে আর বৃত্তি দেওয়া হবে না। তবে প্রাথমিকে বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। তবে কোন পদ্ধতিতে দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, এ বিষয়ে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.