Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে কাঁপল ঢাকা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে কেঁপে ওঠে  ঢাকাসহ আশপাশের এলাকা।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ২ বলে জানা গেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.