Sylhet Today 24 PRINT

৩০ মের মধ্যে হজযাত্রী নিবন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

এবার যারা বেসরকারিভাবে হজে যাবেন তাদের আগামী ৩০ মে’র মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে।

আর ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে প্যাকেজের টাকা।

বুধবার (১৩ জানুয়ারি) হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১৪ হাজার লোক হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে পাঁচ হাজার এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৮৬৮ জন হজে যেতে পারবেন।

এ বছর হজযাত্রীদের অভিন্ন খরচ ধরা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.