Sylhet Today 24 PRINT

ঢাকায় গিবসনের স্থলাভিষিক্ত ব্লেক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক ঢাকায় পৌঁছেছেন।

তিনি সদ্য বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় দায়িত্ব গ্রহণ সম্পর্কে অ্যালিসন ব্লেক বলেছেন, বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের উন্নয়ন, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ঢাকায় নতুন দায়িত্ব পেয়ে তিনি খুশি।

এছাড়া দু'দেশের সম্পর্কে আরও দৃঢ় ভিত্তি দিতে তিনি সচেষ্ট থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অ্যালিসন ব্লেক ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৯৬ সাল থেকে তিনি ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অধীনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.