Sylhet Today 24 PRINT

লক্ষ্মীপুরে নৌকার পার্থী গোলাম ফারুক, ব্রাহ্মণবাড়িয়ায় শাহজাহান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২৩

গোলাম ফারুক পিংকু ও শাহজাহান আলম সাজু

একাদশ জাতীয় সংসদের শূন্য দুটি আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর-৩ আসনে গোলাম ফারুক পিংকুকে মনোনয়ন দিয়েছে দলটি।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ দুই আসনে উপ-নির্বাচন হবে আগামী ৫ নভেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর এবং যাচাই-বাছাই হবে ১২ অক্টোবর।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল রাজধানীর হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোরে মারা যান।

এরপর গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে। তারপর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.