Sylhet Today 24 PRINT

খালেদাকে দেখতে হাসপাতালে জামায়াতের ৩ নেতা

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন জামায়াতের নেতারা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টা ৪৫ মিনিটে জামায়াত নেতৃবৃন্দ হাসপাতালে আসেন।সেখান থেকে বের হন ১টা ৫ মিনিট।

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.