Sylhet Today 24 PRINT

হাইকোর্টে বাবুল আক্তারের জামিন আবেদন খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০২৩

চট্টগ্রামে আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে (নটপ্রেস) খারিজ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুজ্জামান ও বিচারপতি শাহেদ নুর উদ্দীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.