Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বর্ডারহাট পরিদর্শনে ইউএনও সুপ্রভাত চাকমা

তাহিরপুর প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বর্ডারহাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার  ইউএনও) সুপ্রভাত চাকমা।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় সাহিদাবাদ ও ভারতের নালিকোটা বর্ডার পরিদর্শন করেন। এসময় হাটের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

এ সময় তাহিরপুর উপজেলা প্রেসক্লাব শাহ আরেফিন (রা.) মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির,ব্যবসায়ী বিল্লাল হোসাইন, রহিছ উদ্দিন,কাস্টমস, বিজিবি, পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, হাটের অবকাঠামোগত উন্নয়ন খুবেই প্রয়োজন। সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.