Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল ওপেন হার্ট সার্জারি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০২৩

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, স্থানীয় সময় বুধবার (১৮ অক্টোবর) সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। খবর বাসসের।

জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

এর আগে রাষ্ট্রপতি সোমবার (১৬ অক্টোবর) প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

সোমবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.