Sylhet Today 24 PRINT

জামায়াত নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সালাহউদ্দিন বলেন, গত বছরের অক্টোবরের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানান, মতিউর রহমানকে সকালে তার বাড়ি থেকে আটক করা হয়।

তিনি বলেন, সকাল ১০টার পর উত্তরার বাসা ঘিরে রাখে পুলিশ; পরে তাকে অ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। গতকাল (মঙ্গলবার) রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.