Sylhet Today 24 PRINT

প্রধান বিচারপতির সাথে যে কথা হলো সিইসির

সিলেটটুডে ডেস্ক: |  ০১ নভেম্বর, ২০২৩

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা। বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় বিচারকরা যাতে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় নিম্ন আদালত বন্ধ থাকবে। সে সময় বিচারকাজ কীভাবে চলবে তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে।

তপশিল বিষয়ে কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে তপশিল বিষয়ে কোনো কথা হয়নি।

আজ থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় নির্বাচনে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.