Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার টাইম আউট অ্যাঞ্জেলো ম্যাথিউস

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইম আউট’ হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলংকার সাবেক এই অধিনায়ক কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

ম্যাথিউস যে হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি। পরে তার জন্য আরেকটি হেলমেট আনা হয়। কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস।

নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হয়। কিন্তু ম্যাথুস হতে পারেননি।

যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে ম্যাথিউসকে টাইম আউট দিয়েছেন আম্পায়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.