Sylhet Today 24 PRINT

গার্মেন্টসের নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৩

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে তৃতীয় দফায় অবরোধ চলছে। এর মধ্যেই পোশাকশ্রমিকদের আন্দোলনও চলছে।

এই পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।  সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিকনেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগও করতে দেখা গেছে তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.