Sylhet Today 24 PRINT

আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে জয়ের রেকর্ড নেই: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের জনগণ বিএনপি নেতা-কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। যেই আন্দোলনে দেশের জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কোনোদিনও সফল হতে পারবে না। আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোন রেকর্ড নেই।’

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাসীন দল হিসেবে আমাদের উচিত দেশের জনগণের জানমাল, নিরাপত্তা দেওয়া। সরকারি দল হিসেবে আমাদের যার যেখানে দায়িত্ব তা পালন করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে সব সময়।’

শান্তি সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণের জান-মালের নিরাপত্তার কথা ভেবে সারাদেশে সতর্ক পাহারায় আছি। ততক্ষণ থাকব, যতক্ষণ নাশকতা চলবে ষড়যন্ত্র চলবে, নির্বাচন ভন্ডুলের পাঁয়তারা চলবে। সারা বাংলাদেশের সতর্ক পাহারা আরও জোরদার হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.