Sylhet Today 24 PRINT

শ্যামাপূজার অনুষ্ঠান বিএনপির অবরোধের আওতামুক্ত

সিলেটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২৩

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে কি কি আওতামুক্ত থাকবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক এ অবরোধের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

এতে বলা হয়-

(ক) আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(খ) গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(গ) অ্যাম্বুলেন্স চলাচল শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(ঘ) অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.