Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে হাফেজ মাসুদুর রহমান (২০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৫০০ জনকে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার রাতে মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র হাফেজ মাসুদুর রহমান মঙ্গলবার ভোরে মারা যান। এর জের ধরে মঙ্গলবার দিনভর শহরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মাদ্রাসা ছাত্ররা। তুলে ফেলা হয় রেল লাইনের পাত। এসব ঘটনায় এর আগে ১০টি পৃথক মামলা করেছে ক্ষতিগ্রস্তরা। এসব মামলায় সাত হাজার ২৯৪ জনকে আসামি করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.