নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারী, ২০১৫
বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে । এই দিনের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । নাহিদ বলেন, তিনি আশা করেছিলেন হরতাল ও অবরোধকারীরা একটু হলেও মানবিক হবেন। যেহেতু তারা তা হননি কাজেই সরকারকেও কৌশলে আগাতে হচ্ছে । সেই সাথে তিনি আবারও পরীক্ষার্থীদের হরতালের আওয়ার বাইরে রাখার অনুরোধ জানান ।
এদিকে শুক্র ও শনিবারের এসএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে ।এর আগে হরতালের কারণে এসএসসি পরীক্ষা শুরুর দিন গত ২ ফেব্রুয়ারির এবং ৪,৮ ও ১০ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।