Sylhet Today 24 PRINT

শিরোপা জয়ী অস্ট্রেলিয়া ও রানার্স-আপ ভারত কে কত টাকা পেল

স্পোর্টস ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২৩

অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হল এবারের বিশ্বকাপ। পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া। অপর দিকে ভারত ফাইনালের আগ পর্যন্ত ছিল অপ্রতিরোধ্য। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। কিন্তু ফাইনালে মুখ থুবড়ে পরেছে অস্ট্রেলিয়ার সামনে।

ব্যাট-বল দুই বিভাগেই ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলা অস্ট্রেলিয়া ফাইনালে ৭ উইকেটে জিতেছে। শিরোপা জয়ে মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রাইজ মানির জন্য বরাদ্দ ১ কোটি মার্কিন ডলার।

শিরোপা জয়ী অস্ট্রেলিয়া পাবে তার ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৪ কোটি টাকার বেশি। আর রানার্স-আপ ভারত পাবে ২০ লাভ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২২ কোটি টাকার বেশি।

বিশ্বকাপ খেলা সব দলই অর্থ পুরস্কার পাচ্ছে। সেমিফাইনাল খেলা অপর দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি টাকা। লিগ পর্ব থেকে বাদ পরা বাকি দলগুলো পাবে ১ লাখ ডলার করে। এছাড়া লিগ পর্বের প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.