Sylhet Today 24 PRINT

আগামীকাল এইচএসসির ফল, যেভাবে জানা যাবে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২৩

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসা সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার।

আন্তশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সম্প্রতি এ তথ্য জানান।

তিনি জানান, ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়ে চিঠি দিয়েছেন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

চলতি বছর আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হয়।

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।

যেভাবে জানা যাবে ফল

কয়েকটি পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।

  • ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://www.dhakaeducationboard.gov.bd-এর Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
  • http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
  • পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2023 Send to 16222।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.