Sylhet Today 24 PRINT

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে আগামী বুধবার অবরোধ ও পরদিন বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি।

সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দলটির সপ্তমবারের মতো ডাকা অবরোধ কর্মসূচি শেষ হবে। এরপর বিরতি দিয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার এই কর্মসূচির ডাক দেয় দলটি।

গত ২৮ অক্টোবরের পর দলটি অষ্টমবারের মতো এই কর্মসূচি দিল।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.