Sylhet Today 24 PRINT

সিন্যাপ্স র‌্যাংকিংয়ে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২৩

জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র‌্যাংকিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

সম্প্রতি সিন্যাপ্সের প্রকাশিত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

এই তালিকায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), দ্বিতীয় অবস্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এতে ১৭ ধাপ এগিয়ে ৩৬৩১রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শাবিপ্রবি। অন্যদিকে ৩১ধাপ এগিয়ে ৩৯৯৯ রেটিং নিয়ে প্রথম অবস্থানে আছে ঢাবি।

র‌্যাংকিংয়ের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.