Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে ৫ খুন : থানায় মামলা দায়ের

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

পাঁচ খুনের ঘটনায় নারায়ণগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে নিহত তাসলিমার ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন।

রবিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদরের বাবুরাইলে একই পরিবারের পাঁচ জনকে গলা কেটে হত্যা করা হয়। নিহতদের মধ্যে এক জন পুরুষ, দুইজন নারী এবং দুটি শিশু রয়েছে। তারা হলেন- তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া (২৫)।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। আর এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটকও করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.