Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিষ্ফোরক মামলায় যুবদল নেতা রিপন গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি  |  ০৫ ডিসেম্বর, ২০২৩

নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শাহেদুল ইসলাম চৌধুরী রিপন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার চরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহেদুল ইসলাম চৌধুরী রিপন (৪৫) চরগাঁও গ্রামের সামছুল ইসলাম চৌধুরীর ছেলে ও নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক।

রিপনকে গত ৯ নভেম্বর নবীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলী বলেন, গত ৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপির নাশকতার চেষ্টা করে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের উপর হামলা করে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে, এই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে শাহেদুল ইসলাম চৌধুরী রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.