Sylhet Today 24 PRINT

অবরোধে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২৩

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ১১ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.