Sylhet Today 24 PRINT

নাশকতা এড়াতে উত্তরা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২৩

নাশকতা এড়াতে রাজশাহী-পার্বতীপুর রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখতে পশ্চিমাঞ্চল রেলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার জানান, নাশকতা এড়াতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এবং ইঞ্জিন সংকট থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.