Sylhet Today 24 PRINT

দেশে রিজার্ভের কোনো সংকট নেই: পরিকল্পনামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০২৩

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উস্কানিমূলক কথা বলছে, কারা নাশকতার কথা বলছে মানুষ জানে।’

পরে তিনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.